সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

খুলনায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তা কারাগারে

খুলনার ফুলতলায় কৃষি ব্যাংকের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১ জুলাই) বিকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

খুলনার সিনিয়র বিশেষ জেলা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান ও সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হচ্ছেন- বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া ও পরিদর্শক সৈয়দ হাসমত আলী।

মামলার বিবরণীতে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা করেন।

—–ইউএনবি