সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেনসিডিল বহনের অভিযোগে শাহিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাব।

সোমবার (১ জুলাই) রাতে উপজেলার শক্রবাড়ি গরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫।

গ্রেপ্তার শাহিন (২০) নীলফামারীর ডোমার উপজেলার সুধুর আড্ডা আন্ধারের মোড় এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২ জুলাই) সকালে র‍্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকের একটি বড় চালান কানসাট-গোমস্তাপুর সড়ক দিকে পাচার করা হবে- এমন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই সড়কের শক্রবাড়ি গরিয়া বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি অটোরিকশা থামিয়ে যাত্রী শাহিনের তল্লাশি চালানো হয়। তখন তার কাছ থেকে ৩০৫ বোতল ফেনসিলি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, শাহিন দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় গোমস্তাপর থানায় মামলা দায়ের করা হয়েছে।

—–ইউএনবি