সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আরও এক বছর আইজিপির দায়িত্বে আব্দুল্লাহ আল মামুন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

শুক্রবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইজিপি হিসেবে আবদুল্লাহ আল মামুনের নতুন মেয়াদ ২০২৪ সালের ১২ জুলাই থেকে শুরু হবে এবং ২০২৫ সালের ১১ জুলাই বা তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় যোগদানের তারিখ থেকে শেষ হবে।

এর আগেও পুলিশের মহাপরিদর্শক হিসেবে তার দায়িত্বের মেয়াদ দেড় বছরের জন্য বাড়ানো হয়।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়ে আইজিপি হিসেবে দায়িত্ব নেন আল-মামুন।

—-ইউএনবি