সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিল জব্দ, নানি-নাতি গ্রেপ্তার

মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিল জব্দসহ নানি-নাতিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।

পাচারের উদ্দেশ্যে নিজ বাড়িতে মাদক রাখার অভিযোগে শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) এবং মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে মো. লিজন মিয়া (১৯)। সম্পর্কে তারা নানি ও নাতি।

র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মনিরুজ্জামান বলেন, পাচারের উদ্দেশ্যে বাড়িতে ফেনসিডিলের চালান রয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নানি ও নাতি পালনোর চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ঘর থেকে জব্দ করা হয় ১৩২ বোতল ফেনসিডিল। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা।

এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি মনিরুজ্জামান।

—–ইউএনবি