সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

যুক্তরাজ্যের মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যের নগরবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো বিজয়ী হন তিনি।

মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত ৪ জুলাই ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে লেবার পার্টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ এ নিয়ে চতুর্থবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন।

ব্লুমবার্গের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, ৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তবে, মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।