সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিয়ে করছেন সোহিনী

অনলাইন ডেস্ক :

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বিয়ে করতে যাচ্ছেন এই নায়িকা। গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে প্রেম আর বিয়ের গুঞ্জন চললেও সব সময় এড়িয়ে গিয়েছেন তিনি। তবে এবার জানা গেল তার বিয়ের খবর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, প্রেমিক শোভন গাঙ্গুলিকে বিয়ে করছেন সোহিনী সরকার। অনেক জল্পনার পর আগামী সোমবার তারা বিয়ে সারছেন তিনি।

কলকাতার বাইরে একটি ফার্মহাউসে গাঁটছড়া বাঁধবেন সোহিনী-শোভন। তবে আগামী রোববার তারা গন্তব্যে পৌঁছবেন, দক্ষিণ ২৪ পরগণার একটি খামার বাড়িতে। বিয়ের পরদিন ঘরোয়া বউভাত হবে। তারকাদের বিয়ের পোশাক নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। বিয়েতে সোহিনী লাল বেনারসি শাড়ি পরবেন এবং শোভন পরবেন ধুতি-কুর্তা।

বিয়ের দিন মেনুতে থাকছে মাছ ও মাটন, থাকছে না বিরিয়ানি। সকালের গায়ে হলুদের পর রেজিস্ট্রি বিয়ে হবে তাদের। আচার বলতে শুধুই গায়ে হলুদ। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে হবে বিয়ের আয়োজন।