সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মুম্বাইয়ের রাস্তায় নায়িকা পায়েলর উপর হামলা

অনলাইন ডেস্ক :

ওষুধ কিনে ফেরার সময় মুম্বাইয়ের রাস্তায় হঠাৎ কয়েকজন দুস্কৃতি চড়াও হয় অভিনেত্রী পায়েল ঘোষের ওপর। গাড়িতে ওঠার সময় তারা আক্রমণ করে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। পায়েল জানিয়েছেন, তাদের হাতে কাঁচের বোতল ছিল। বেশ কিছুক্ষণ ধ্বস্তাধস্তির পর দুস্কৃতিদের হাত থেকে পালাতে সক্ষম হন তিনি। ধ্বস্তাধস্তির ফলে বাম হাতে সামান্য আঘাতও পেয়েছেন নায়িকা। ইনস্টাগ্রামে পায়েলের ফ্যান পেজ একটি ভিডিও পোস্ট করেছে। সেখানেই ঘটনা বিস্তারিত ভাবে জানাতে দেখা গেছে অভিনেত্রীকে। অভিনেত্রীর অনুমান কাচের বোতলে দুস্কৃতিদের হাতে অ্যাসিড ছিল। পায়েল বলেন, আমি ওষুধ কিনতে গিয়েছিলাম, ড্রাইভারের সিটে বসতে যাবো। সেই সময় মুখ ঢাকা কয়েকজন এসে আমাকে টানাটানি শুরু করে। তাদের হাতে কাচের বোতলও ছিল, কোনও রকমে পালিয়ে বাঁচি’। হামলাকারীরা মুখোশ পরে থাকায় তাদের চিনতে পারেননি নায়িকা। তিনি আরও বলেন, ‘ওরা আমাকে রড দিয়ে মারার চেষ্টা করছিল। আমি পালাতে চেষ্টা করি এবং চিৎকার করি। তখনই একটি রড আমার বাম হাতে এসে পড়ে। আমি চোট পাই। এই ধরনের ঘটনা আমার সঙ্গে কখনও ঘটেনি। জীবনে প্রথম মুম্বইয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হলাম। শিগগিরই থানায় গিয়ে এফআইআর দায়ের করবেন বলেও জানিয়েছেন মুম্বাইয়ের এই অভিনেত্রী।