সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ক্রেসিকোভা উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক :

জেসমিন পাওলিনিকে হারিয়ে উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন হয়েছেন বারবোরা ক্রেসিকোভা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ডস্লাম জিতলেন চেক প্রজাতন্ত্রের পেশাদার এই টেনিস তারকা। এর আগে ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। লন্ডনে শনিবার রাতে ৩ সেটের খেলায় ৬-২, ২-৬, ও ৬-৪ ব্যবধানে জয় পেয়েছেন ক্রেসিকোভা। অন্যদিকে টানা দুই আসরের ফাইনালে উঠে ব্যর্থ হয়েছেন পাওলিনি। এর ৩ মাস আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ইগা সুইয়াটেকের কাছে হেরে গিয়েছিলেন ২৮ বছর বয়সী এই ইটালিয়ান তারকা।

ইতালিয়ান প্রথম নারী হিসেবে উইম্বলডনের শিরোপা জিততে এসে ব্যর্থ হয়েছেন পাওলিনি। অন্যদিকে চেক টেনিস সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত করলেন ক্রেসিকোভা। এর আগে চেক প্রজাতন্ত্র থেকে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন পেট্রা কভিতোভা, মার্কেটা ভন্ড্রোসোভা এবং ক্রেজসিকোভারই প্রয়াত মেন্টর জানা নভোটনা। গত শনিবার গ্র্যান্ডস্লাম জিতে অবশ্য নিজের প্রয়াত মেন্টর জানাকে ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ ট্রফি উৎসর্গ করেছেন ক্রেসিকোভা। ১৯৯৮ সালের উইম্বলডনের চ্যাম্পিয়ন জানা ২০১৭ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে ৪৯ বছর বয়সে মারা যান।