সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘তুফান’র আরও এক গান প্রকাশ্যে

অনলাইন ডেস্ক :

গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এখনো থামেনি ‘তুফান’ ঝড়। দেশের গন্ডি পেড়িয়ে আলো ছড়িয়েছে ভিন দেশেও। বিশ্বের ১৫টি দেশে চলছে শাকিব খানের এই সিনেমা। গল্প ও অভিনয়ের পাশাপাশি ‘তুফান’র গানগুলো দর্শকদের আকৃষ্ট করেছে। এবার প্রকাশ হয়েছে ‘তুফান’ সিনেমার নতুন আরও এক গান ‘আসবে আমার দিন’। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আরাফাত মহসিনের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন রেহান রসুল। গত রোববার গানটি প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

গানের কথাগুলো এমন- ‘আজকে আমার পকেট ফাঁকা/ কালকে হবে অনেক টাকা। আরে জীবন চলবে ঝাকানাকা/ ঘুরে যাবে ভাগ্য চাকা।’ গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে প্রশংসায় ভাসছে শাকিব খান। শাকিব খান ছাড়াও ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।