সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শিক্ষার্থী-আন্দোলনকারীদের তারেক রহমানের অভিনন্দন

গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করায় শিক্ষার্থী-আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৫ আগস্ট) নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি বার্তায় তিনি বলেন, ‘শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের বিক্ষোভকারীদের অভিনন্দন।’

তারেক বলেন, শেখ হাসিনার পদত্যাগ জনগণের শক্তির প্রমাণ দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে কীভাবে জনগণের সাহস নৃশংসতাকে পরাস্ত করতে পারে। এটি আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই ঐতিহাসিক দিনে বিক্ষোভকারীদের নিঃস্বার্থ ন্যায়বিচার বোধ ও দেশের মানুষের প্রতি ভালবাসা জয়ী হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন সবাই মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও উন্নত দেশ হিসেবে পুনর্গঠন করি, যেখানে সব মানুষের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।’