সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

খুলনায় ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

খুলনায় অনুমোদনহীভাবে এলোপ্যাথিক চিকিৎসা করা এবং সনদ না থাকা সত্ত্বেও ডা. শব্দ ব্যবহার করার অপরাধে এক ভুয়া চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত পূর্ব রূপসা বাজারের অ্যালোপ্যাথিক চিকিৎসক মো. এবিএম আতাউর রহমান (৪৫) মৃত ওয়াজোদ আলীর ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি দল এই অভিযান চালায়।

র‌্যাব জানায়, খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় র‌্যাব খুলনা জেলার রুপসা থানাধীন ৩নং নৈহাটী ইউনিয়নের বাঘমারা সাকিনস্থ পূর্ব রুপসা বাজারে মেসার্স মাদারীপুর মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় অনুমোদনহীভাবে এলোপ্যাথিক চিকিৎসা করা এবং সনদ না থাকা সত্ত্বেও ডা. শব্দ ব্যবহার করে চিকিৎসা দেয়ার অপরাধে এবিএম আতাউর রহমান এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

—-ইউএনবি