সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নওগাঁয় পিকআপ-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় মালটাবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর মোড়ের অদুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সানারুল ইসলাম (৩৫) ও পিকআপের চালক শামীম হোসেন (২৪)। নিহত সানারুল নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সাবইল গ্রামের তাইজুদ্দীনের ও শামীম রাজশাহীর শাহমুখদুম থানার নতুনপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী মাল্টাবাহী একটি পিকআপের সঙ্গে উল্লিখিত স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সানারুল ইসলাম ও শামীম হোসেন নিহত হন।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান জানান, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ, পিকআপের মালটা, মোবাইলফোনসহ কিছু কাগজপত্র উদ্ধার করে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।