সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দেশে ফিরেই শাকিবের সঙ্গে শুটিংয়ে মিশা

অনলাইন ডেস্ক :

স্ত্রী ও দুই ছেলেকে দেখতে গত ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। সোমবার কাজের উদ্দেশ্যে ঢাকা ফিরেছেন। এসেই চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায়। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করছেন তপু খান। মঙ্গলবার সিনেমাটির জন্য আনুষ্ঠনিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন মিশা সওদাগর। আজ কালের মধ্যে শাকিবের সঙ্গে অংশ নেবেন সিনেমার শুটিংয়ে। মিশা বলেন, ‘করোনার কারণে অনেক দিন ধরেই পরিবারের সাথে দেখা হয়নি। কাজের ফাঁকে সুযোগ পেয়ে পরিবারের টানে সদ্য আমেরিকা গিয়েছিলাম অনেক দিনের সফরের উদ্দেশ্যে। কিন্তু ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার জন্য ছুটে আসতে হয়েছে।’ মিশা আরো বলেন, ‘বেশ ভালো গল্পের একটি সিনেমা। পরিচালক আমার বিকল্প না পাওয়ার কারণে তার অনুরোধে সিনেমাটি করতে আসতে হয়েছে। সিনেমাকে ভালোবাসি বলে একটি ভালো সিনেমার সঙ্গে থাকতে চাই বলেই আমেরিকায় গিয়ে সাথে সাথেই আবার ফিরে এসেছি।’ সর্বশেষ ‘বীর’ সিনেমায় শাকিব-মিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল। নতুন করে আবারও জনপ্রিয় এ নায়ক-ভিলেনকে পর্দায় লড়তে দেখা যাবে। শাকিব-মিশা ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন শবনম বুবলী, আজিজুল হাকিম সীমান্ত, সিয়াম নসির, ফখরুল বাশার, মিলি বাশার প্রমুখ। সিনেমাটির শুটিং একেবারে শেষের পর্যায়ে বলে জানিয়েছেন পরিচালক।