সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

করোনায় মৃত্যু ও শনাক্তে ভারতকে টপকে দ্বিতীয় ব্রাজিল

অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিশ্বজুড়ে ওঠানামা করছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ হাজার ২৯২ জন মারা গেছে। এ নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ ৩১ হাজার ৭০৯ জন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২৬ হাজার ৯২৯ জন। বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৮ লাখ ৪০ হাজার ২৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৪২৪ জন।বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্লডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে এক লাখ ৩৩ হাজার ৬২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া ২২২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে ভারতকে টপকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে নতুন করে ৩৬ হাজার ৪৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেশ কমেছে। দেশটিতে নতুন করে ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৩১ হাজার ৯৫৭ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৮০ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।