সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বরিশালে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি:

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আতাউল্লাহ মোল্লাকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গত বুধবার দিবাগত রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতাউল্লাহ মোল্লা হিজলা উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারেক হাসান রাসেল জানান, শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তির খবর শুনে আতাউল্লাহ মোল্লা আত্মগোপন করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাত ৩টার দিকে হিজলা থানায় সোপর্দ করা হয় আতাউল্লাহকে। জানা যায়, ২০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থী। দুপুরে বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে সে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরে আসলে শিক্ষার্থী তার মাকে জানায়, স্কুলে যাওয়ার পথে তার পথরোধ করে আতাউল্লাহ মোল্লাহ। এরপর মুখ চেপে ধরে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।