সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, দুই পুলিশ দগ্ধ

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

নোয়াখালী জেলা কারাগার থেকে চার আসামিকে লক্ষ্মীপুর নেওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য দগ্ধ হন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, নোয়াখালী কারাগার থেকে চার আসামিকে লক্ষ্মীপুর নেওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোতে থাকা আসামিদের বেগমগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।