সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জাগপা চট্টগ্রাম মহানরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে শুক্রবার (৬ আগস্ট) ” বৈষম্যবিরোধী আন্দোলনে ‘শহীদ’ ছাত্র জনতার স্মরণে” জাগপা চট্টগ্রাম মহানগর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফি অনুষ্ঠিত হয়, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান । অনুষ্ঠানে বক্তৃতা কালে তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে দেশে রাজনৈতিক পরিবেশ আরো খারাপ হবে এবং আবারও বাংলাদেশ ভারতীয় আগ্রাসনে পরিনত হবে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশের জন্য জরুরি হলেও দেশকে ভারতীয় আগ্রাসন মুক্ত করা অনেক বেশি জরুরি। কিন্তু রাষ্ট্র সংস্কার পরিপূর্ণ না হলে নির্বাচনমূখী রাজনৈতিক পরিবেশ আবারও সংঘাতময় হবে”।

এছাড়া অনুষ্ঠানে জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মোঃ আনাছের সভাপতিত্বে এবং জাগপার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর জাগপার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ এস এম আজাদ, চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-তথ্য সম্পাদক ওমর ফারুক, জামায়াতের কোতোয়ালি থানা সভাপতি মোস্তাক আহমেদ, জাগপা চট্টগ্রাম মহানগর সহসভাপতি বকুল বেগম, সাংবাদিক কামরুল ইসলাম, যুবদল নেতা সাহাবুউদ্দিন হাসান বাবু,যুব জাগপা নেতা মো: মুর্শিদ আলম, মোঃ রাসেল,মোঃ সোহেল, মোঃ আসিফ, মোঃ মাইনুউদ্দিন প্রমূখ।