সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পরকীয়ার বলি মেয়ে: মায়ের স্বীকারোক্তি

চাঁদপুরের শাহরাস্তিতে পরকীয়া সম্পর্কের কথা জেনে যাওয়ায় মা ও তাঁর কথিত প্রেমিক মিলে কুপিয়ে হত্যা করে মেয়ে নওরোজ আফরিন প্রিয়াকে (২১)।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মা তাহমিনা সুলতানা রুমি (৪১) জেলার বিচারিক হাকিম কাতির্ক চন্দ্র ঘোষের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন বলে ইউএনবি-কে নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মান্নান। তিনি বলেন, মেয়ে মায়ের পরকীয়া দেখে ফেলায় আসামিরা পরিকল্পনা করে প্রিয়াকে তাদের পথ থেকে সরিয়ে দিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুল ইসলাম জানান, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রায়শ্রী ইউনিয়নের আহাম্মদনগর গ্রামে এ ঘটনা ঘটে। কথিত প্রেমিক প্রিয়াদের প্রতিবেশী আ. হান্নান (৩১)। গত ২২ সেপ্টেম্বর বুধবার বিকালে হান্নানকে গ্রেপ্তার করা হয়। রুমি ও হান্নানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানান, প্রিয়ার বাবা ইসমাইল হোসেন বিদেশে থাকার সুবাদে ৫/৬ বছর পূর্বে প্রিয়ার মা রুমির সাথে হান্নানের অবৈধ সম্পর্ক গড়ে উঠে। প্রিয়া নিজেই একদিন আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলে। পরে বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। ইসমাইল হোসেন স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়ে সৌদি আরব থেকে জানতে পেরে তার সাথে ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিলে স্থানীয়ভাবে শালিশের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। এরপর হান্নান বিদেশে চলে যায়। হত্যাকাণ্ডের এক মাস আগে হান্নান দেশে আসে। ঘটনার দিন রুমির সঙ্গে মিলে প্রিয়াকে কুপিয়ে হত্যা করে।

পুলিশ সুপার মলিন মাহমুদ সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত চলছে। আরও কোন তথ্য পাওয়া গেলে আপনাদের জানাবো।

—ইউএনবি