সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে দেওয়াল ধসে নিহত ৭

অনলাইন ডেস্ক :

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে দুটি ঘরের দেওয়াল ধসে এক পরিবারের সাত সদস্য নিহত হয়েছে। ওই ঘটনায় আরও দুজনকে জীবীত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৪০৯ কিলোমিটার উত্তরে দাতিয়া জেলার খালকাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সন্দীপ মাকিন বলেন, রাজগড় দুর্গের ৪০০ বছরের পুরনো একটি দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাচীরটি খুব বড় ব্লক দিয়ে গঠিত। দুদিনের বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এর কাঠামো দুর্বল হয়ে একসময় তা ধসে পড়ে।