সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আবারও বিজ্ঞাপনে চিত্রনায়িকা ববি

নিজস্ব প্রতিবেদক:

গত বছর জানুয়ারিতে এলিট মেহেদির বিজ্ঞাপন দিয়ে নজর কেড়েছিলেন চিত্রনায়িকা ববি। নতুন খবর, দেড় বছর পর আবারও বিজ্ঞাপনে কাজ করছেন এই নায়িকা। আশুলিয়ার বিরুলিয়ার একটি শুটিং বাড়িতে মঙ্গলবার থেকে তিনি ‘বেটার নীম গ্লিসারিন সোপ’ এর বিজ্ঞাপনে কাজ করছেন। বুধবার শুটিং শেষ হচ্ছে। লতা হারবাল কোম্পানির ব্যানারে বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল। ববি বলেন, কিছু কাজ থাকে যা করার সময় বোঝা যায় ভালো নাকি মন্দ ফলাফল আসবে! বিজ্ঞাপনটির শুটিং আয়োজন ও নির্মাণ ভাবনা এবং আমার উপস্থিতি সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। দুর্দান্ত একটি কাজ হচ্ছে। প্রচারের পর দর্শক বুঝতে পারবেন। এর আগে পাওয়ার, এলিট মেহেদী ছাড়াও ওয়ারিদ টেলিটম, ওয়ালটনসহ আরও বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছেন ববি। ববি বলেন, এই বিজ্ঞাপনটি পুরোপুরি গ্ল্যামার নির্ভর। অনেকদিন পর এ ধরনের কাজ করছি। শুটিং করে তৃপ্তি পাচ্ছি। বিজ্ঞাপনের মধ্যে মিষ্টি একটা গল্প আছে। যেহেতু এটি সাবানের বিজ্ঞাপন, তাই বিজ্ঞাপন সংশ্লিষ্টরা গ্ল্যামারসভাবে তুলে ধরছেন। এদিকে, করোনার কারণে গত দেড় বছর বড় বড় কাজ থেকে দূরে ছিলেন ববি। বিজ্ঞাপনটির মাধ্যমে তিনি বড় আয়োজনের শুটিংয়ে ফিরলেন বলে জানালেন। পরিস্থিতি যখন সহজ হবে বড় সিনেমা নিয়ে ফিরবো। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কয়েকটি সিনেমা চূড়ান্ত হয়ে আছে। সেগুলোর জন্য নিজেকে প্রস্তুত করেছি। চিত্রনাট্য নিয়ে স্টাডি করে রেখেছি। বিজ্ঞাপনের পর রশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরপঙ্খী’ নামে ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন বলে জানালেন ঢাকাই সিনেমার এই হার্টথ্রব নায়িকা। তিনি বলেন, বিস্তারিত পরিচালকের দিক থেকে জানানো হবে।