সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

অভিনয়ে ফিরছেন শাবনূর

নিজস্ব প্রতিবেদক:

ফের ছবিতে অভিনয় করবেন বলে জানালেন চিত্রনায়িকা কাজী নুপুর শাবনূর। শুক্রবার বিকেলে ফেসবুকে লাইভে এসে এ কথা জানান। নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সিডনিতে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করেন তিনি। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই। ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সম্প্রতি শাবনূর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। ফেসবুকে চালু করেছেন পেইজ। সেই পেজ থেকে শুক্রবার বিকেলে লাইভে আসেন শাবনূর। প্রথমে শাবনূর বলেন তিনি খুবই এক্সাইডেট। পরে বলেন, সবার সঙ্গে যোগাযোগ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকবো। লাইভে ভক্তদের এক প্রশ্নে শাবনূর বলেন, আমরা ব্যক্তিগতভাবে সবাই খুবই দুঃখি। আমি চাই মানুষদের বিনোদন দিতে। আমি এখনো কাজ করতে চাই। আমাকে নিয়ে যদি তেমন গল্পের ছবি যদি বানাতে চান,আমার মতো করে গল্প বলতে চান তাহলে অবশ্যই আমি সেসব ছবিতে অভিনয় করবো। শাবনূর ভক্তদের এক এক করে প্রশ্ন পড়েন এবং উত্তর দিতে থাকেন। প্রায় আধঘণ্টাব্যাপী লাইভে শাবনূরের নিকট সময়টা বেশ উপভোগ্য ছিল। সময় পেলে প্রতি শুক্রবারেই একই সময়ে লাইভে আসার চেষ্টা করবেন।