সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সেমিফাইনালে খেলার লক্ষে দেশ ছাড়বে বাঘিনীরা

অনলাইন ডেস্ক :

২০১৪ সালে প্রথমবারের মত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলো বাংলাদেশ দল। ঘরের মাঠের ঐ আসরে ৫ ম্যাচ খেলে ২টি জয় ও ৩টিতে হেরেছিলো বাংলাদেশ। এরপর চারটি আসরে খেললেও, কোন জয় পায়নি টাইগ্রেসরা। আগামী মাসে শুরু হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশের প্রথম লক্ষ্য জয়খরা কাটানো। দ্বিতীয় লক্ষ্য সেমিফাইনালে খেলা। এই দুই লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বাংলাদেশে অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারনে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সড়িয়ে নেয় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠবে বিশ্বকাপের।

বিশ্বকাপকে সামনে রেখে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন, ফটোসেশনের আনুষ্ঠানিকতা ছিলো বাংলাদেশের। সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের লক্ষ্যের কথা জানাতে গিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য তেমনি গোটা দলেরই লক্ষ্য হলো- আমরা যেন একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’