সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কলার ঝুড়ি থেকে ৭০ লাখ ইউরোর কোকেন উদ্ধার

অনলাইন ডেস্ক :

জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের সুপারশপে কলার ঝুড়ির মধ্যে ৭০ লাখ ইউরোর কোকেন পাওয়া গেছে। তবে পুলিশ সেই সুপারশপের নাম প্রকাশ করেনি। গত সোমবার পুলিশ জানিয়েছে, সুপারশপের কর্মীরা কলার ঝুড়ির মধ্যে ৯৫ কেজি কোকেন খুঁজে পান, যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। সুপারশপের নাম প্রকাশ করেনি পুলিশ।

কলার মধ্যে কীভাবে কোকেন এল?
১০ সেপ্টেম্বর ম্যোয়েনশেনগ্লাডবাখ শহরের একই কম্পানির দুইটি ভিন্ন সুপারশপে সেখানকার কর্মীরা প্রথমে কোকেন পান। একইদিন বিকেলে সুপারশপটির ডুইসবুর্গ, ক্রেফেল্ড, ফিয়ারসেন, হাইন্সবার্গ ও নয়েস এর শাখাগুলোতেও কোকেন পাওয়ার খবর পাওয়া যায়।

এক বিবৃতিতে ম্যোয়েনশেনগ্লাডবাখ পুলিশ জানিয়েছে, ‘তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন এই সুপারশপটি আসলে এই পণ্যের প্রকৃত গ্রাহক না। ভুল করে তাদের কাছে এই কোকেন এসেছে।’ পুলিশ মনে করছে, এই চালানটি দক্ষিণ আমেরিকা থেকে প্রথমে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে এসেছে এবং সেখান থেকে জার্মানির সুপারশপটির বিতরণ কেন্দ্রে এসে পৌঁছেছে।