সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

খুলনায় বালুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ৪

খুলনায় একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় চার সিএনজি যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক রাকিব শেখকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যাক্তিরা হলেন, সিএনজি চালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২), একজন নারী (৩৫) ও একজন পুরুষের (৪৫) পরিচয় পাওয়া যায়নি।

প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৬টায় ডোবার ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানির নিচ থেকে সিএনজি উদ্ধার করা যায়নি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, দুর্ঘটনার পর উদ্ধার কাজ চালানোর জন্য খুলনা-সাতক্ষীরা সড়ক চার ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। বিকাল ৬ টার পর সড়ক খুলে দেয়া হয়।

—ইউএনবি