সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি জানিয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আজ আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।