সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

জমজ কন্যা সন্তানের বাবা হলেন আফিফ

নিজস্ব প্রতিবেদক
জাতীয় দলের বাইরে বেশ কিছুদিন ধরেই রয়েছেন আফিফ হোসেন। তবে দেশের ঘরোয়া লিগসহ অন্য টুর্নামেন্টগুলোতে নিয়মিত মুখ এই ব্যাটার। আসন্ন বিপিএলেও বরাবরের মতো দল পেয়েছেন আফিফ। এর মধ্যে আজ শনিবার দিলেন বড় এক সু:সংবাদ। কেননা টাইগার এই ক্রিকেটার আজ জানিয়েছেন নিজের বাবা হওয়ার খবর।

আফিফের আনন্দ অবশ্য একটু বেশি। কেননা জমজ দুই কন্যা সন্তানের পিতা হলেন তিনি। যে কারণে নিজের ব্যক্তিগত ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশও করেছেন বেশি।

আফিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, আমরা দুটি কন্যা সন্তান পেয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয় যখন আমরা আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই৷ এই নতুন অধ্যায়টি শুরু করার সাথে সাথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন৷ পৃথিবীতে স্বাগতম, জুনিয়র!’

জাতীয় দলে একসময়ের অপরিহার্য অংশ আফিফ আপাতত জাতীয় দলের কিছুটা বাইরে। ‘এ’ দল কিংবা হাই পারফরম্যান্সেই ঘোরাফেরা করছেন এই ব্যাটিং অলরাউন্ডার। আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সে নাম লিখিয়েছেন তিনি। ঘরোয়া এই আসর দিয়েই নতুন কোচ ফিল সিমন্সের চোখে পড়তে চাইবেন নিশ্চিতভাবে।