সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

দেশে পৌঁছেছেন সাফজয়ী মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
নেপাল থেকে আরেকবার দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ দুপুর আড়াইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাবিনাদের বহনকারী বিমান।

ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বিমানবন্দরে সংবাদ সম্মেলনও করেছেন মেয়েরা। কিছুক্ষণ পরে ছাদ খোলা বাসে বাফুফের উদ্দেশ্যে রওনা দেবে দল।

বিমানবন্দরে কথা বলছেন ঋতুপর্ণা চাকমাবিমানবন্দরে কথা বলছেন ঋতুপর্ণা চাকমা

দুই বছর আগে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পরও ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। রাস্তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অভিনন্দন জানিয়েছিলেন সাবিনাদের।

গতকাল সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। মনিকা চাকমার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর আমিশা কার্কির গোলে সমতা ফেরায় নেপাল। ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমার দারুণ এক গোলে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।