সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন। ফ্লোরিডার আদালতে ট্রাম্পের পক্ষে মামলা দায়ের করেছেন তার আইনজীবী জন কোয়েইল। টুইটারের আইন অনুযায়ী ট্রাম্প তার অ্যাকাউন্ট আবার ফিরে পাবেন বলে জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময় উসকানিমূলক পোস্টের জন্য তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। মামলার আবদনে বলা হয়েছে, মার্কিন ফেডারেল আইন লঙ্ঘন করে ক্ষমতায় থাকা অবস্থায় ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। চলতি বছরের ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যকে দায়ীর করা হয়। এর জেরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিষিদ্ধ হয়ে আছেন ট্রাম্প। পরে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় মাধ্যম গড়ে তুলবেন বলে ঘোষণা দেন তিনি।