সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আফগান মেয়েদের শিক্ষা নিশ্চিতের আহ্বান মালালার

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোবেল পুরস্কারজয়ী ও নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের একটি প্যানেলে ভার্চুয়ালি যোগ দিয়ে আফগান নারীদের অধিকারের বিষয়ে কোনও আপোশ না করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। ২০ বছর আগে ক্ষমতায় থাকাকালে তালেবান যেভাবে নারীদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল এবারও তেমনটা করতে পারে বলে নিজের আশঙ্কার কথাও জানান মালালা। মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুলে না পাঠানোর তালেবানের সিদ্ধান্তের কঠোর সমালোচনাও করেন তিনি। চলতি সপ্তাহে শুরু হওয়া জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে আফগান নারীদের অধিকার নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বেশ কয়েকটি দেশের নেতারা। তবে কীভাবে তারা আফগান নারীদের সহযোগিতা করবেন তা স্পষ্ট করে বলেননি।