সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঋতুপর্ণার ৫৩, সুশোভিত গড়নের রহস্য কী

নিজস্ব প্রতিবেদক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর আজ জন্মদিন। জানা না থাকলে কেউ ধরতেই পারবে না যে, এই বাঙালি অভিনেত্রী আজ ৫৩ বছরে পা রাখছেন। দুই সন্তানের মা তিনি। অভিনয় করেছেন বাংলা-হিন্দি মিলিয়ে বহু সিনেমায়। আজও কীভাবে ধরে রেখেছেন আকর্ষণীয় চেহারা ও সুশোভিত গড়ন?

জিরো ফিগারে বিশ্বাস করেন না ঋতুপর্ণা। সেটা অর্জনে কঠোর পরিশ্রম করাও তার ধাতে নেই। তিনি বলেন, ‘জিরো ফিগার আমার কাছে আসলে শীর্ণতার নামান্তর (অ্যানোরেক্সিক)। তার চেয়ে বড় কথা এসব করতে গিয়ে শরীরকে প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত করা হয়। ওসব করলে বয়স বাড়ার সাথে সাথে অপরিবর্তনীয় সমস্যার সম্মুখীন হতে বাধ্য।’

দিনের শুরুর খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঋতুপর্ণা বলেন, ‘আমি লেবু-পানি ও গরম জল পান করে দিন শুরু করি। ওয়ার্কআউটের আগে শণের বীজ খাই। আমি আসলে হালকা ব্যায়াম করি, যার মধ্যে যোগব্যায়াম, সূর্যনমস্কার এবং ওজন প্রশিক্ষণের পর প্রাতঃরাশে কিছু ফল বা সেদ্ধ শাকসবজি খাই, থাকে এক গ্লাস আনারস বা ডালিমের জুস।’

খেতে ভালোবাসেন ঋতুপর্ণা। বিশেষ করে বাঙালি খাবার। তিনি বলেন, ‘সুস্থ থাকার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে, কী কী খাবেন।’ তিনি কিন্তু প্রায় সবকিছু খান। যেমন মাছের তরকারি, ডাল এবং সবজি, তবে পরিমাণে কম।

অভিনেত্রীর সুন্দর চোখ এবং ঝলমলে চুলের জন্য অবদান কার! ঋতুপর্ণা বলেন, ‘যখন ছোট ছিলাম, আমার মা প্রোটিনের জন্য আমার মাথায় ডিম দিতেন। বাংলায় মায়েরা তাদের মেয়েদের বিশেষ যত্ন নেন। তারা মাথার ত্বকে সব ধরনের তেল ঘষে দেন। আর সুন্দর চোখের কৃতিত্ব মাছের। মাছে প্রচুর ফসফরাস আছে।’