সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

অনলাইন ডেক্স :

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, বুধবার সকালে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে।

এর আগে ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, বুধবার সকালে নেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভূতত্ত্ববিদ ড. লোকবিজয় অধিকারী বলেন, বুধবার স্থানীয় সময় ৫টা ৪২ মিনিটে লামজং জেলার ভুলভুলিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

তবে ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।