সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গাজায় ইসরায়েলি হামলায় ৬৩ শিশুসহ নিহত বেড়ে ২১৮

অনলাইন ডেক্স :
ফিলিস্তিনের অবরুদ্ধ শহর গাজায় ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত ২১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন শিশু ও শতাধিক নারী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও টেলিফোনে দেশটির প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। সেই সঙ্গে হামাস ও ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

জো বাইডেনের যুদ্ধবিরতির আহ্বানের পরও সংঘাতের দশম দিনে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন ইসরায়েলের বিমান হামলায় গাজায় দেড় হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এর বেশির ভাগই নারী ও শিশু।

এ ছাড়া দখলকৃত পশ্চিম তীরেও চলছে সংঘর্ষ। মঙ্গলবারও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে সেখানে আরও ৪ জন ফিলিস্তিনি নিহত হন। এতে পশ্চিম তীরে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাসের রকেট হামলায় এখন পর্যন্ত ১২ ইসরায়েলি নিহত হয়েছে। যার মধ্যে দুজন শিশু। হামলায় আহত বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জনে।

সংঘাতের জন্য হামাসকে অভিযুক্ত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস এক ভিডিও বার্তায় জানান, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে সংঘাতপূর্ণ এমন পরিস্থিতির জন্য হামাসই দায়ী। এ খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।

বেনি গান্টস আরও বলেন, ‘গাজায় হামাসের শক্তিকে পুরোপুরি দমিয়ে না দেয়া পর্যন্ত বিমান হামলা অব্যাহত থাকবে।’