সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

করোনা আক্রান্ত সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

অনলাইন ডেক্স :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্যও। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) রাতে বুদ্ধদেবের স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর বুদ্ধদেব বাড়িতেই চিকিৎসাধীন আছেন।

ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিএম) এর বরাদ দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুদ্ধদেবের শরীরে অক্সিজেনের মাত্রা এখনও উদ্বেগজনক নয়। তবে যেহেতু তিনি দীর্ঘদিনের সিওপিডির রোগী তাই তাকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে চাইছেন না সিপিএম নেতারা।

তবে বুদ্ধদেব হাসপাতালে যেতে রাজি নন বলেই জানিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন সিপিএম নেতারা।

করোনাকালে দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব ও তার স্ত্রী তেমন বাড়ির বাইরে বের হন না। এবার ভোট দিতেও যাননি তারা। গত কয়েকদিন ধরে তাদের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে।

বুদ্ধদেব ভট্টাচার্য একজন ভারতীয় কমিউনিস্ট নেতা এবং বর্তমানে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। ১৯৪৪ সালে উত্তর কলকাতার যে পরিবারে বুদ্ধদেব ভট্টাচার্য জন্মগ্রহণ করেন, সেই পরিবারের আর এক বিখ্যাত মানুষ হলেন সুকান্ত ভট্টাচার্য, যিনি হলেন সম্পর্কে বুদ্ধদেবের কাকা।