সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সুইডেনে ভবনে বিস্ফোরণ, আহত ২৫

অনলাইন ডেস্ক :

সুইডেনের গোথেনবার্গে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দেশটির রেডিও এসআর-এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য। ভবনটিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সুইডেনের জরুরি বিভাগের কর্মীরা। বিস্ফোরণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে, দেশটির পুলিশ প্রাথমিকভাবে ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি। তবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।