সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পুঁজিবাজার ইস্যুতে অংশীজনদের সঙ্গে বসছেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

দেশের পুঁজিবাজারে সঙ্কট বিদ্যমান। এ থেকে উত্তরণের উপায় খুঁজতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ডিএসইর পরিচালক পর্ষদের উদ্যোগে সভায় বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেবেন।

গত অক্টোবর মাসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি কার্যালয়ে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন অর্থ উপদেষ্টা।