সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ নারী দল। আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা।

আগামী ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে পা রাখবে বাংলাদেশ দল। ১৯ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২১ জানুয়ারি। দুই দিন বিরতির পর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে ২৪ জানুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।

এই ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়ে দুই দলের জন্যই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের একটি টি-টুয়েন্টি সিরিজও খেলবে দুই দল। আগামী ২৭ জানুয়ারি সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি হবে। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ জানুয়ারি। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।

বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।