সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শীতার্তদের পাশে রংপুর জেলা সমিতি ঢাকা

রংপুর ব্যূরো : কনকনে শীত, কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন। কেউ অট্টালিকায় আরামের ঘুমে বিভোর কেউ আবার রাস্তার পাশে, রেল স্টেশনে বা বাসস্ট্যান্ডে কোনো রকমে একটা গরম কাপড় নিয়ে রাত্রিযাপন করছে কেউ বা আবার গরম পোশাক না পেয়ে সারারাত আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এরেই মধ্যে শীতার্তদের পাশে এসে দাড়িয়েছেন রংপুর জেলা সমিতি ঢাকা।

সোমবার সকালে নগরীর সেনপাড়া জামে মসজিদের মাঠে কম্বল বিতরণ করেছেন রংপুর জেলা সমিতি, ঢাকা। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী।

এসময় রংপুর জেলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর রহমান, রশিদুল সুলতান মানিক, সেনপাড়া জামে মসজিদের সভাপতি হাজি আজগার আলী, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, জেলা বিএনপির সদস্য আবু হানিফ বোছা, তারেকুজ্জামান তারেক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী বলেন, আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই। এটা আমাদের মানবিক দায়িত্ব।