সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতের হরিয়ানায় ফের কৃষক-পুলিশ সংঘর্ষ

অনলাইন ডেস্ক :

ভারতের হরিয়ানা রাজ্যে গতকাল শুক্রবার সকালে কৃষকদের সংঙ্গে পুলিশের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারী কৃষকরা ধারাবাহিকভাবে উপ-মুখ্যমন্ত্রী দুশ্যন্ত চৌতালার একটি অনুষ্ঠানের বিরুদ্ধে মিছিল করতে থাকে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থামাতে জলকামান ব্যবহার করে। নজিরবিহীন এ বিক্ষোভে নারী-পুরুষ সবাই ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করতে থাকে। দ্বিতীয় দিনের মতো কৃষক এবং পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা দেখলো হরিয়ানাবাসী। ভিডিওতে দেখা যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করছে। কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ধাক্কা দিয়ে সরিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ঘটনা স্থলের পাশেই মন্ত্রীর অনুষ্ঠান সামনে রেখে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু রাস্তা। জেলা প্রশাসক শ্যাম লাল পুনিয়া ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের উদ্দেশ্য বলেন, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে বিক্ষোভ করতে পারেন। আমরা আপনাদেরই সন্তান কিন্তু এখন আমরা সরকারি দায়িত্ব পালন করছি। দয়া করে আমাদের দায়িত্ব পালন করতে দিন। বিক্ষোভ না করে অনুষ্ঠানে এসে আপনারা নিবন্ধন করে সমস্যাগুলো জানান। ভারতের তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে দেশটির কয়েক লাখ কৃষক। সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও বিষয়টির সুরাহা হয়নি।