সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

উত্তরাখান্ডে তুষার ধসে ৫ নৌসেনা নিখোঁজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তরাখান্ডের বাগেশ্বর জেলার ত্রিশুল পর্বত আরোহনের সময় তুষার ধসের কারণে নৌবাহিনীর পাঁচজন পর্বতারোহী ও একজন সহকারী নিখোঁজ হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় পর্বতের চূড়ায় পৌঁছানোর পরই তারা দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। ঘটনার পর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের (এনআইএম) প্রধান কর্নেল অমিত বিস্টের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে যান। তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। ভারতীয় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি উত্তরাখ- রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি যৌথ দল হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। দেশটির নৌবাহিনীর অ্যাডভেঞ্চার শাখা এনআইএম কর্তৃপক্ষকে ঘটনাটি জানায় এবং তাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সাহায্য চায়। ভারতীয় নৌবাহিনীর পর্বতারোহীদের ২০ সদস্যের একটি দল ১৫ দিন আগে সাত হাজার ১২০ মিটার উচ্চ মাউন্ট ত্রিশুল পর্বতে অভিযানে যায়। কিন্তু শুক্রবার ভোর ৫টার দিকে ওই অঞ্চলে হিমবাহ আঘাত হানলে এ দুর্ঘটনা ঘটে।