সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নয়নতারার আপত্তি যে নাম নিয়ে

 

জনপ্রিয়তার নিরিখে তারকাদের নামের সঙ্গে নানা বিশেষণ জুড়ে যায়। ‘বিগ বি’ থেকে ‘বাদশাহ’— তালিকা দীর্ঘ। দক্ষিণী ভারতের অভিনেত্রী নয়নতারাকে যেমন অনুরাগীরা ‘লেডি সুপারস্টার’ নামে সম্বোধন করতে পছন্দ করেন। তবে এই বিষয়টি নিয়ে এবার আপত্তি জানিয়েছেন নয়নতারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন নয়নতারা।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি জানিয়েছেন, এরপর থেকে তাকে যেন আর ‘লেডি সুপারস্টার’ নামে না ডাকা হয়।

নয়নতারা লেখেন, “আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটা আমার হৃদয়ের কাছের।”

একই সঙ্গে নয়নতারা জানিয়েছেন, যেকোনও বিশেষণ ভালবাসার বহিঃপ্রকাশ। কিন্তু কখনও-কখনও তা অভিনেতাকে তার কাজ এবং প্রকৃত পরিচয় থেকে দূরে ঠেলে দিতে পারে।

নয়নতারা লেখেন, “ভবিষ্যৎ সব সময়েই অনিশ্চিত। কিন্তু তার মাঝেও আমি আপনাদের ভালবাসায় আপ্লুত। আমিও আমার নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব।”

নয়নতারাকে দর্শক এরপর ‘টেস্ট’ ছবিতে দেখবেন। ওটিটির জন্য নির্মিত ছবিটির মুক্তির দিন এখনও প্রকাশ্যে আসেনি। পাশাপাশি একাধিক নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।