সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লিবিয়ায় অভিবাসী বিরোধী অভিযানে আটক ৪০০০

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

লিবিয়ায় অভিবাসী বিরোধী অভিযানে শত শত নারী ও শিশুসহ ৪ হাজার অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলীয় গারগারেশ শহরে শুক্রবার এই অভিযান পরিচালনা করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযান পরিচালনা করছে। অভিযানে কর্তৃপক্ষ কোন পাচারকারী বা চোরাচালানকারীকে আটকের কথা উল্লেখ করেনি।

শুক্রবার লিবিয়ার কর্মকর্তার এই অভিযানে ৫০০ জন আটকের কথা বললেও শনিবারের খবর অনুযায়ী এ সংখ্যা ৪ হাজারে পৌঁছেছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১২ কিলোমিটার (৭.৫ মাইল) পশ্চিমে গারগারেশ শহরটি মূলত অভিবাসী এবং শরণার্থীদের জন্য একটি পরিচিত কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এই শহরটিতে অভিবাসী বিরোধী বেশ কিছু অভিযান দেখা গেছে। তবে শুক্রবারের অভিযানকে ভয়াবহ বলে উল্লেখ করেছে মানবাধিকার কর্মীরা।