সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইউরোপগামী ৭০ অভিবাসী প্রত্যাশী ভূমধ্যসাগরে নিখোঁজ

অনলাইন ডেস্ক :

লিবিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ৭০ জন ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। তারা নৌকা করে সাগর পাড়ি দিয়েছিল।
এলার্ম ফোন নামক একটি সহায়তা সংস্থা শনিবার এ কথা জানায়।
এদিকে জতিসংঘ শরণার্থী সংস্থা বলছে, নৌকা করে লিবীয় রাজধানী ত্রিপোলিতে ৮৯ অভিবাসন প্রত্যাশী ও দুটি লাশ আনা হয়েছে। আরো ৪০ জন নিখোঁজ রয়েছে।
তবে উভয় সংস্থা একই অভিবাসীদের নিয়ে কথা বলছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলার্ম ফোন বলছে, রাজধানী ত্রিপোলি থেকে ৭০ মাইল পশ্চিমে খোমস বন্দর থেকে ছাড়ার চারদিন পর ৭০ জন নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থা টুইটারে বলছে, শনিবার ৮৯ জীবিতকে ত্রিপোলিতে নিয়ে আসা হয়। এদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে।
সংস্থাটি আরো বলছে, রাবার ও কাঠের তৈরি নৌকায় করে যাত্রার পর এ ঘটনায় আরো ৪০ জন নিখোঁজ হয়েছে।
উল্লেখ্য প্রতিবছর হাজার হাজার লোক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে।
আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা বলছে, চলতি বছর এ পর্যন্ত এই রুটে অন্তত এক হাজার ৩৬৯ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।