সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাবা হারালেন রুনা খান

বাবা ফরহাদ হোসেনের সঙ্গে মেয়ে রুনা খানছবি: রুনা খানের ফেসবুক থেকে

অনলাইন ডেস্ক:
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়শিল্পী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে বার্ধক্যের কারণে মারা যান তিনি। খবরটি জানিয়েছেন এই তারকার ঘনিষ্ঠজনেরা। এদিকে আজ সোমবার সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রুনা খান।

মৃত্যুর খবর জানানোর পাশাপাশি বাবা-মা ও ভাইয়ের সঙ্গে এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান।মৃত্যুর খবর জানানোর পাশাপাশি বাবা-মা ও ভাইয়ের সঙ্গে এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান।ছবি: রুনা খানের ফেসবুক থেকে

বিস্তারিত কিছু না লিখে রুনা খান তাঁর ফেসবুকে শুধু এটুকুই উল্লেখ করেছেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি হোক…।’

ব্যক্তিজীবনে রুনা খানের বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। টাঙ্গাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তাঁর দাফন হতে পারে বলে জানা গেছে। এদিকে রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।

মৃত্যুর খবর জানানোর পাশাপাশি বাবার সঙ্গে এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান।মৃত্যুর খবর জানানোর পাশাপাশি বাবার সঙ্গে এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান। ছবি: রুনা খানের ফেসবুক থেকে

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘শান্তিময় হোক আঙ্কেলের এই অনন্ত যাত্রা।’ চলচ্চিত্র অভিনয়শিল্পী নাঈম লিখেছেন, ‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। আল্লাহ পাক তাঁকে জান্নাতবাসী করুন।’ তিন্নি লিখেছেন, ‘আঙ্কেলের আত্মা শান্তিতে থাকুক’। অভিনেত্রী শ্রাবন্তী শোকবার্তা দিয়েছেন।

এ ছাড়া লায়লা হাসান, ওমর সানী, রোজী সিদ্দিকী, চয়নিকা চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, মুকিত জাকারিয়াসহ অভিনয় জগতের অনেকের পাশাপাশি রুনা খানের ভক্তরা তাঁর বাবার আত্মার শান্তি কামনা করেছেন।