সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সানির ‘জাট’ মুক্তির ১ সপ্তাহ, কেমন আয় করছে সিনেমাটি

‘জাট’ সিনেমার একটি দৃশ্যে সানি দেওল
বিনোদন ডেস্ক
বলিউড তারকা সানি দেওলকে ‘গদর-২’ সিনেমার পর আবারও পর্দায় দেখার জন্য অনুরাগীরা মুখিয়ে ছিলেন। সেই প্রত্যাশা পূরণ করতেই ১০ এপ্রিল মুক্তি পেয়েছে এ অভিনেতার সিনেমা ‘জাট’। সানির এ সিনেমাটিও বক্স অফিসে মোটামুটি সাড়া ফেলেছে। তবে ‘জাট’ তার আগের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গদর ২’-এর মতো ব্যাপক সাড়া ফেলতে পারেনি। স্যাকনিল্ক.কম-এর সবশেষ তথ্য মতে অনুযায়ী, ‘জাট’ বক্স অফিসে ৫৫ কোটি রুপির বেশি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৭৮ কোটি টাকারও বেশি।
স্যাকনিল্ক.কম-এর প্রাথমিক অনুমান অনুযায়ী, এ সপ্তাহের মধ্যে ‘জাট’ বক্স অফিসে ৫৬.৮১ কোটি রুপি আয় করেছে। বুধবার (১৬ এপ্রিল) সিনেমার আয় ছিল ৩.৩১ কোটি রুপি। সাপ্তাহিক ছুটি শেষ হওয়ায় আগের কয়েক দিনের তুলনায় এ সিনোমর আয় কিছুটা কমেছে, তবে এটি অবাক করার মতো কোনো ঘটনা নয়। কারণ ‘জাট’ মুক্তির দিন আয় করেছিল ৯.৫ কোটি টাকা এবং গত রোববার সিনেমাটি সর্বোচ্চ ১৪ কোটি রুপি ঘরে তুলেছিল।
এদিকে মঙ্গলবার সিনেমাটির আয় ৫০ কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে ভারতের বক্স অফিসে ‘জাট’ ১০০ কোটি রুপি ছাড়াতে পারবে কিনা তা নির্ভর করছে আগামী দিনগুলোতে সিনেমাটি কতটা ভালো ব্যবসা করবে তার উপর।
ভারতীয় বক্স অফিসে সিনেমা মুক্তির চাপ নিয়ে কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বলিউড লাইফকে সানি বলেছিলেন, ‘চাপ? আমি কখনোই জীবনে কোনো চাপ নিই না। কিন্তু আজকের যুগে, চাপ না নিলেও কেউ এমনভাবে চাপ দিয়ে দেয় যে চাপ নিতে হয়! কারণ এত আলোচনা শুরু হয়ে যায় যে এই সংখ্যা, সেই সংখ্যা! মানুষ চিন্তিত হয়ে পড়ে।’
অন্যদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সিনেমার পর্যালোচনাতে বলা হয়েছে ‘সামগ্রিকভাবে, “জাট” আরও একবার প্রমাণ করে যে বড় পর্দার সিনেমা দেখার অভিজ্ঞতাই আসলে অনন্য। কিছু সিনেমা অন্ধকার থিয়েটারে সারাউন্ড সাউন্ডের সঙ্গে দেখতে আরও ভালো লাগে। এটা আরও প্রমাণ করে যে শক্তিশালী বিনোদনের মান ন্যারেটিভের ত্রুটিগুলিকে আরও মসৃণ করতে সাহায্য করতে পারে। আর এটি সিনেমায় একটি দারুণ সময়।’ সানি দেওলের অনুরাগীরা মনে করছেন ‘জাট’ ধীরে ধীরে আরও জনপ্রিয়তা লাভ করবে।