সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি আবারও ফিরছেন বড় পর্দায়। এরইমধ্যে তিনি হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নারী পুলিশ ফ্র্যাঞ্চাইজির দুটি কিস্তিতে অভিনয় করে বাজিমাত করেছেন। এবার আসতে চলেছে এর তৃতীয় কিস্তি ‘মারদানি ৩’। নতুন ধামাকা নিয়ে ফিরবে চরিত্রটি।

যশরাজ ফিল্মস ঘোষণা করেছে, আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি হলির ঠিক আগেই মুক্তি পাবে ‘মারদানি ৩’।

এই থ্রিলারধর্মী ছবিতে আবারও সাহসী পুলিশ অফিসার শিবানি শিবাজি রায় চরিত্রে ফিরবেন রানি মুখার্জি। প্রকাশিত হয়েছে তার ফার্স্ট লুক। যা ইতোমধ্যেই আলোড়ন ফেলেছে ভক্তদের মধ্যে।

ছবিটি পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা। ছবির একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সের শুটিং চলছে এখন যশরাজের স্টুডিওতে। এর আগে ‘মারদানি’ সিরিজে মানব পাচার ও সিরিয়াল ধর্ষকের বিরুদ্ধে রানির তীক্ষ্ণ লড়াই দেখা গেছে। এবারও একটি অন্ধকার, ভয়াবহ ও সামাজিকভাবে প্রাসঙ্গিক বিষয় নিয়েই ফিরছে মারদানি ফ্র্যাঞ্চাইজি।

যশরাজ ফিল্মসের মতে, এই সিনেমাটি হবে ‘ভালোর সঙ্গে অশুভ শক্তির রক্তাক্ত লড়াই’-এর প্রতীক। সেজন্যই হলির মতো সময়কে এর মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে।