সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০

পাকিস্তানের বেলুচিস্তানে বৃহস্পতিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত ও ২০০ জন এর বেশি আহত হয়েছে।

বেলুচিস্তানের সিনিয়র প্রাদেশিক কর্মকর্তা সোহাইল আনোয়ার শাহীন বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে উদ্ধার কর্মীদের কয়েক ঘণ্টা লেগে যেতে পারে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তান প্রদেশের হরনাই থেকে প্রায় ১৪ কিলোমিটার (৮ মাইল) উত্তর-উত্তরপূর্বে। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) নিচে আঘাত হানে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলায়, যেটি একটি খনি এলাকা হিসেবে পরিচিত।

শাহিন বলেন, ভোরে যখন ভূমিকম্প আঘাত হানে তখন অনেক শ্রমিক কর্মস্থলে ছিল। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।