সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৭০ দোকান

ফাইল ছবি

পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।

বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক মন্তাজ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আমতলি ও বাকেরগঞ্জের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক মো.কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান।

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে এখনও ধোঁয়া উড়ছে, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

—ইউএনবি