সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

জনস্বাস্থ্য অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ

 

মোহাম্মদ মাসুদঃ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন মীর আব্দুস সাহিদ।

বুধবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. হাসান হাবিব কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন বের হয়েছে। স্মারক নং – ৪৬.০০.০০০০. ০৮৩.১২.০১২.২৪-৩০০/১(১৩) তারিখ ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, (০৪ জুন, ২০২৫) প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমকে সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাকে সাময়িকভাবে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব প্রাপ্ত) মীর আব্দুস সাহিদ সুনামের সাথে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পূর্ত (চলতি) দায়িত্ব পালন করে আসছেন।

সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালনের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিবেন এমনটিই প্রত্যাশা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, ঠিকাদার ও সচেতন মহলের