সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল কেটে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের ভোল্ট থেকে ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এছাড়াও কম্পিউটারের হার্ডডিস্ক এবং সিসিটিভি ভাংচুর করে হার্ডডিস্কগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ব্যাংকে ঢুকে এসব দেখতে পান কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে।

এজেন্ট শাখার ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, সকালে অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার এলোমেলা। পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দেখে আমি আমার অফিসের স্যারদের জানাই।

শাখার ইনচার্জ নাঈম হাসান জানান, খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। ব্যাংকের ভোল্টে রাখা ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ছিল সেটা ভেঙে চুরি করে নিয়ে গেছে। সম্ভবত জানালার গ্রিল কেটে ঢুকেছিল তারা। অফিসের সিসিটিভি ভাংচুর করে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে। কম্পিউটারের ২টা হার্ডডিস্ক নিয়ে গেছে। চেয়ারে তাদের স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে।

পাবনা সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি। ভোল্ট থেকে টাকা নিয়ে গেছে। কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভোল্টের চাবি দিয়ে খুলে টাকা নিয়ে গেছে। এখন চুরি নাকি অভ্যন্তরীণ বিষয় আমরা তদন্তের পর বলতে পারবো।