সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

সিলেট অফিস :
সিলেট জেলা বিএনপির সভাপতি ও নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মেধার রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরাই আগামীর সম্পদ এবং জাতির উন্নয়ন অগ্রগতির অনন্য শক্তি। তাঁদের মাধ্যমে আগামীর পথ প্রশস্ত হয়। তাই মেধার  সুষ্ঠু বিকাশে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে আমাদেরকে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষে নারী জাগরণের সকল ক্ষেত্রে সকলকে সহযোগিতার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার দুপুরে নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক এম. এ আজিজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালাল পুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মোহাম্মদ  শাহজাহান মাসুক এবং বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব এনামুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল বায়েছ, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, সহকারী অধ্যাপক এম.এ জলিল, এইচএসসি পরীক্ষার্থী পান্না আক্তার, জামিয়া রহমান ও নুরুন্নাহার নূরী।
মাহফিলে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, জেলা বিএনপির সহ- দপ্তর সম্পাদক মাহবুব আলম।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নুরুল ইসলাম আলমগীর, সহকারী অধ্যাপক তাসলিমা বিলকিস, সহকারী অধ্যাপক র. ম বাবর, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল প্রমুখ।
প্রধান অতিথি  দৃঢ় আশাবাদ ব্যাক্ত করে বলেন,আগামী শিক্ষাবর্ষ থেকেই এই বিদায়ী শিক্ষার্থীরা নূরজাহান কলেজে অনার্স পড়ার সুযোগ পাবে এবং কলেজের উন্নয়নে সবসময় তিনি আন্তরিক থাকবেন । তিনি বলেন, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে নারী শিক্ষা প্রসারে ভবিষ্যতে আরোও অগ্রণী ভূমিকা রাখবে এবং এ ব্যাপারে তাঁর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রভাষক ইমান আলী ইমন।